Logo
Logo
×

আন্তর্জাতিক

বিয়ের পিঁড়িতে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

বিয়ের পিঁড়িতে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:৫৬ এএম

বিয়ের পিঁড়িতে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

বিয়ের পিঁড়িতে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

দীর্ঘ এক দশকের বেশি সময় প্রেমের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। শনিবার এক ঘরোয়া অনুষ্ঠানে নিজের দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে তিনি বিয়ে করেন। খবর বিবিসির।

শনিবার নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের উপকূলীয় এলাকায় জেসিন্ডা ও গেফোর্ডের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানটি দেশটির রাজধানী ওয়েলিংটন থেকে প্রায় ৩১০ কিলোমিটার দূরে। তাদের বিয়েতে ৫০ থেকে ৭৫ জন অতিথি ছিলেন।

বিবিসি জানায়, তারা অনেক আগেই বিয়ে করতে চেয়েছিলেন। তবে ২০২২ সালে করোনা মহামারির কারণে তা আটকে যায়। যদিও ২০১৯ সালের মে মাসে তারা বাগদান সম্পন্ন করেন। 

জেসিন্ডা ২০১৭ থেকে গত বছরের জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় বাম ধারার রাজনীতি ও নারী নেতৃত্বের জন্য বিশ্ব আইকনে পরিণত হন তিনি। সেসময় জাতীয় নেতা হিসেবে সন্তান নেয়া বিশ্বের মাত্র দুই নারীর একজন ছিলেন। এমনকি নিজের শিশুকন্যাকে জাতিসংঘের বৈঠকে পর্যন্ত নিয়ে যান।

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর গত ছয় মাসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৩টি ফেলোশিপ করেছেন জেসিন্ডা। বর্তমানে তিনি প্রিন্স উইলিয়ামের আর্থশট প্রাইজের একজন ট্রাস্টি এবং ক্রাইস্টচার্চ কলের বিশেষ দূত।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন