Logo
Logo
×

আন্তর্জাতিক

দাউদ ইব্রাহিমের জন্মভিটা নিলামে বিক্রি

দাউদ ইব্রাহিমের জন্মভিটা নিলামে বিক্রি

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:২৮ এএম

দাউদ ইব্রাহিমের জন্মভিটা নিলামে বিক্রি

দাউদ ইব্রাহিমের জন্মভিটা নিলামে বিক্রি

প্রায়ই খবরের শিরোনাম হন ভারতীয় গ্যাংস্টার দাউদ ইব্রাহিম। গুরুতর অসুস্থ হয়ে পাকিস্তানের করাচির একটি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। সম্প্রতি এ খবর চাওর হয়েছিল। 

তবে দাউদের ঘনিষ্ঠ সহচর ছোটা শাকিল জানিয়েছিল, খবরটি ভুয়া। ভারতীয় গ্যাংস্টার দাউদ ইব্রাহিম সুস্থ ও ভালো আছেন। তবে এবার দাউদ ইব্রাহিম খবরের শিরোনাম হয়েছেন ভিন্ন একটি কারণে।

দাউদ ইব্রাহিমের জব্দ করা জন্মভিটাসহ তার পরিবারের মোট তিনটি সম্পত্তি নিলামে তুলে বিক্রি করেছে মহারাষ্ট্র প্রশাসন। রাজ্যের রত্নগিরির মুমবেক গ্রামের এসব সম্পত্তি মোট ২ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে।

এসব সম্পত্তি ছিল দাউদের মা আমিনা বাইয়ের নামে। প্রশাসন সূত্রের খবর, সফেমা অ্যাক্টের আওতায় ঐ বাড়ি নিলাম করা হয়েছে। 

জানা গেছে, চারটি সম্পত্তির মধ্যে ২টি সম্পত্তি কেনার জন্য ৪ থেকে ৩ জন দরদাম করেছেন।  এই সম্পত্তির ভিত্তিমূল্য ছিল ১৫ হাজার রুপি।

দাউদ ইব্রাহিমের ঐ পারিবারিক সম্পত্তি কিনেছেন সাবেক শিবসেনা নেতা ও আইনজীবী অজয় শ্রীবাস্তব। ঐ সম্পত্তিতে সনাতন পাঠশালা গড়ার পরিকল্পনা করছেন বলে জানান তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন