ভারতের মধ্যাঞ্চলে বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ১৩
ভারতের মধ্যাঞ্চলে বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ১৩
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম
ভারতের মধ্যাঞ্চলে বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ১৩
নয়া দিল্লি, ২৮ ডিসেম্বর (এপি/ইউএনবি) - ভারতের মধ্যাঞ্চলে মহাসড়কে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পুলিশ অফিসার অনুপ ভার্গব বলেন, বুধবার রাতে মধ্যপ্রদেশ রাজ্যের গুনা জেলায় দুর্ঘটনায় ১২ জন বাসযাত্রী এবং ট্রাকচালক মারা যান।
ভার্গব বলেন, আরও ১৬ জন দগ্ধ হয়েছেন বা তারা আঘাত পেয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অঞ্চলটি নয়া দিল্লি থেকে প্রায় ৯০০ কিলোমিটার (৫৬৫ মাইল) দক্ষিণে অবস্থিত।
পুলিশ জানিয়েছে, বেপরোয়া গাড়ি চালানো, সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং পুরানো যানবাহনের কারণে ভারতে মারাত্মক সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে। ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ মারা যায়।
