বিরোধীশূন্য ভারতীয় সংসদ : একের পর এক বিল পাস
বিরোধীশূন্য ভারতীয় সংসদ : একের পর এক বিল পাস
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৫ পিএম
বিরোধীশূন্য ভারতীয় সংসদ : একের পর এক বিল পাস
ভারতের সংসদে এমন এক অবস্থা বিরাজ করছে যা সম্ভবত আগে কখনও দেখা যায়নি। লোকসভা-রাজ্যসভা দুটির অবস্থাই এলোমেলো।
লোকসভা থেকে বিরোধী দলের প্রায় সব সাংসদকেই সাসপেন্ড করে নজির গড়েছে সরকার পক্ষ। এরইমধ্যে একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়েছে। আর বিরোধীরা সরকারের বিরুদ্ধে দফায় দফায় মিছিল-সমাবেশ চালিয়ে গেছেন।
সংসদের দু’কক্ষ থেকে সাসপেন্ড হওয়া সাংসদের সংখ্যা ১৪৬। আর বিরোধীশূন্য লোকসভা এবং রাজ্যসভায় পাস হয়েছে দণ্ডসংহিতা, মুখ্য ও সহ নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি। তারপর অনির্দিষ্ট কালের জন্য মুলতবি করা হয়েছে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন।
এভাবে বিল পাস করাকে ‘ফিল্ডার ছাড়া ব্যাট করে যাওয়ার’ সঙ্গে তুলনা করেছেন বিরোধীরা।
বিরোধীদের একাংশের বক্তব্য, সরকার বিতর্কহীন পরিবেশে, বিতর্কিত বিলগুলো পাস করিয়ে নিতে চেয়েছে বলেই এভাবে নজিরবিহীন সংখ্যায় সাসপেন্ড করিয়েছে।
