Logo
Logo
×

খেলা

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল

নিরাপত্তা ইস্যুতে নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে সম্প্রতি আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিঠির কোনো জবাব এখনো দেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই ইস্যুতে আইসিসি শেষ পর্যন্ত কী ঘোষণা দেয় সেটা পরের বিষয়। তবে মর্যাদার প্রশ্নে আপোস করে ভারতে খেলবে না বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোন আপস করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই।

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে জানায় বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে জানিয়েও দিয়েছে। জবাবে বিসিবির তোলা উদ্বেগ সমাধানে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন