Logo
Logo
×

খেলা

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মারা গেছেন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মারা গেছেন

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (৫৯) হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মাঠে অসুস্থ হওয়ার পর তাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নেওয়ার পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরি পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী কোচ জাকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন। 

শনিবার বিপিএলের ১২তম আসরের দ্বিতীয় দিন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। সকালে ম্যাচের পরিকল্পনা সাজাতে ও গা গরমের জন্য খেলোয়াড়দের সঙ্গে নির্ধারিত সময়ে মাঠে এসেছিলেন স্থানীয় অভিজ্ঞ কোচ জাকি। 

কিন্তু হঠাৎ দলের ডাগ আউটের কাছে পড়ে যান তিনি। তাৎক্ষণিক দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন। তাতে সাড়াও দেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার পর দেরি না করেই তাকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়া হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন