Logo
Logo
×

খেলা

তৃতীয় দফা পেছাল বিপিএলের নিলাম

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম

তৃতীয় দফা পেছাল বিপিএলের নিলাম

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১২তম আসর আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল।

বিপিএলকে সামনে রেখে শুরুতে চলতি মাসের ১৭ তারিখ খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটি পিছিয়ে ২১ নভেম্বর করা হয়েছিল। এরপর নতুন দিন ঠিক করা হয় ২৩ নভেম্বর। তবে সেই তারিখেও আসন্ন বিপিএলের নিলাম হচ্ছে না বলে জানা গেছে। 

বিসিবির একজন শীর্ষ পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ২৩ নভেম্বর যে নিলাম হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। নতুন তারিখ কবে হবে সেটা নিয়েও জল্পনা-কল্পনা চলছে। বোর্ড পরিচালকরা অবশ্য আজ সারাদিন এ নিয়ে দফায় দফায় বৈঠক করছেন।

সবশেষ বিপিএল আয়োজন করতে গিয়ে বেশ ঝামেলাই পোহাতে হয়েছিল বিসিবিকে। পরে খেলোয়াড়দের পাওনা বকেয়া আর স্পট ফিক্সিং বিতর্কে টালমাটাল হয়ে ওঠে টুর্নামেন্টটাই। এমনকি অভিযোগ ওঠে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে নিয়ম না মানারও।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন