Logo
Logo
×

খেলা

ভারতকে হারাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

ভারতকে হারাল বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে ১-০ জয় পেয়েছে বাংলাদেশ। চোট থেকে সুস্থ হয়ে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিন ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে এই জয়সূচক গোলটি করেন। 

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের সমীকরণে এখন আর নেই। তবু এই জয় বিশেষ, কারণ ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর আর কোনো স্বীকৃত ম্যাচে যে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের শুরুর দিকে আক্রমণে যেতে কিছুটা বেগ পেতে হয় বাংলাদেশকে। অন্যদিকে ভারত একাধিকবার ডি-বক্সে ঢুকলেও গোলের দেখা পায়নি।

তবে ছন্দে ফিরতে সময় নেয়নি বাংলাদেশ দল। ১১ মিনিটে তরুণ মোরসালিনের গোলে স্বস্তির লিড পায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা। বাম প্রান্ত থেকে রাকিবের আড়াআড়ি ক্রসে পা ছুঁইয়ে লক্ষ্যভেদ করে বাংলাদেশ সমর্থকদের আনন্দে ভাসান এই মিডফিল্ডার।

দলকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন