Logo
Logo
×

খেলা

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের দুই সদস্যকে শ্লীলতাহানি করেছে ভারতের ইন্দোরে এক মোটরসাইকেল আরোহী। গত বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। 

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, অস্ট্রেলিয়া নারী দলের দুই খেলোয়াড় ক্যাফেতে যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহীর হাতে অযাচিত স্পর্শের শিকার হন। ঘটনাটি দলের নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানিয়েছেন এবং তারা বিষয়টি দেখছেন।

বৃহস্পতিবার সকালের ওই ঘটনার আগের দিনই ইন্দোরে ইংল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। দলের সিকিউরিটি ম্যানেজার ড্যানি সিমন্স ওই দিন সন্ধ্যায় এমআইজি থানায় অভিযোগ দায়ের করেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার স্থানীয় পুলিশ অভিযুক্ত মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন