যে কারণে মিরপুর টেস্ট হারল বাংলাদেশ
যে কারণে মিরপুর টেস্ট হারল বাংলাদেশ
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:৫২ এএম
যে কারণে মিরপুর টেস্ট হারল বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জয় মানেই বড় অর্জন। তবে গত বছর দীর্ঘ দিনের আক্ষেপ মোচন করে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এবার ঘরের মাটিতে প্রথম টেস্ট জিতে ইতিহাস রচনার দ্বারপ্রান্তে ছিল টাইগাররা। কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের দৃশ্যপটও মিরপুরে চতুর্থ দিন তৈরি করেছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে শেষ পর্যন্ত গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের জুটিতে হেসেখেল ৪ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। মিরপুর টেস্টে জয়ের ফলে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করল সফরকারীরা। টাইগারদের মিরপুর টেস্ট হারের পর আলোচনায় শেরেবাংলার উইকেট।
ঢাকা টেস্টের প্রথম দিনেই ১৫ উইকেটের পতন ঘটে। লাল বলের ক্রিকেটে প্রথম দিনে উইকেটে এতো ট্রান দেখেই অনুমান করা যায় তৃতীয় দিনের বেশি গড়াবে না ম্যাচ। অনেকে তো ধারণা করেছিলেন দ্বিতীয় দিনেই শেষ হয়ে যাবে টেস্ট।
এমনকি প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজকে দ্বিতীয় দিনে টেস্ট শেষ হবে কি না তা জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘আমরা দুই দিনে জেতার চেষ্টা করছি না, প্রক্রিয়া অনুসরণ করছি। টেস্টে অনেক কিছুই হতে পারে, অনেক দৃশ্যপট বাকি। কালকের দিন যেন নিজেদের করে নিতে পারি। দ্রুত খেলা শেষ করার চিন্তা করছি না। আমরা অতি আত্মবিশ্বাসী না। টেস্টে একসময় ওরা উপরে, একসময় আমরা উপরে থাকবো, এমন পরিস্থিতি আসে। ’
মিরপুরে টার্নিং উইকেট বানিয়ে স্পিন জাদুতে কিউইদের ঘায়েল করার চেষ্টা করে নিজেরাই বিপদ ডেকে এনেছে বাংলাদেশ। সফরকারীদের কোয়ায়লিটি স্পিন আক্রমণের সামনে অসহায় ছিল টাইগার ব্যাটাররা। মিরাজ-তাইজুলরা উইকেট পেলেও বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় অল্প পুঁজিতে ম্যাচ নিজেদের করতে পারেনি স্বাগতিকরা।
ব্যাটিং ব্যর্থতাও মিরপুরে পিচের সঙ্গে বাংলাদেশের ম্যাচ হারের বড় কারণ। বৃষ্টির বাগড়ায় টেস্ট চতুর্থ দিনে গড়ায়, অন্যথায় তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে মিরপুর টেস্ট। চার ইনিংস মিলিয়ে ১৭৮ ওভারের মতো খেলা হয়েছে। যা ওভারের হিসেবে দুই দিনের লড়াই।
মিরপুরের এমন পিচের কারণে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাচ তো হেরেছেই এখন আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার শঙ্কায় রয়েছে শেরে বাংলার উইকেট।
