পান্ত ঝড় তুলছিলেন। শেষ ৮ বলে করেছিলেন ২৪ রান। মোস্তাফিজের পর চড়াও হয়েছিলেন রিশাদের ওপর। ছক্কার পর মেরেছিলেন চার। এরপর করতে গেলেন রিভার্স সুইপ। তাতে শর্ট থার্ডে ক্যাচ গেছে তানজিমের হাতে। মহাগুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পর রিশাদের উদ্যাপন, ‘কাম অন!’ বলতেই হবে, দারুণভাবে স্নায়ু ধরে রেখেছেন তিনি। ২৪ বলে ৩৬ রান করে থামলেন পান্ত । ১০৮ রানে চতুর্থ উইকেট হারিয়েছে ভারত।
