নাজমুলের পর এবার ফিরলেন লিটন। ২৩ রানে দ্বিতীয় উইকেট হারাল তারা। দুটি উইকেটই নিয়েছেন এঙ্গেলব্রেখট।
২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সময় পাপুয়া নিউগিনির বিপক্ষে দুর্দান্ত এক ক্যাচের জন্য স্মরণীয় ছিলেন সিব্রান্ড এঙ্গেলব্রেখট। এখন তিনি নেদারল্যান্ডসের। সেন্ট ভিনসেন্টে দেখা গেল যেন সেই ১৬ বছর আগের ফিল্ডার এঙ্গেলব্রেখটকেই! আরিয়ানকে স্লগ সুইপ করতে গিয়েছিলেন লিটন। স্কয়ার লিগের দিক থেকে মিডউইকেটের দিকে ছুটে গিয়ে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন এঙ্গেলব্রেখট।
