টসে জিতেছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‘অজানা’ কন্ডিশনের কারণে এমন সিদ্ধান্ত তাঁর। নতুন বলে একটু সতর্ক থাকতে হবে, মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।
এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। হয়েছে বাংলাদেশ সময় সাড়ে ৮টায়। ম্যাচ শুরু হবে ৮টা ৪৫ মিনিটে। বৃষ্টির কারণে বিলম্বিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নেদারল্যান্ডস।
প্রথম ওভারেই সুবিধা নিলেন আরিয়ান। দ্বিতীয় বলে আউট করলেন নাজমুল হোসেন শান্তকে। টিকতে পারলেন না লিটন কুমার দাসও। আরিয়ান দত্তের বল সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়লেন ২ বলে ১ রান করা লিটন। চার ওভারেই দুই উইকেট নেই বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
নেদারল্যান্ডস একাদশ : ইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সিব্রান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।
