প্রথম দুটি টি-টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ। শঙ্কা ছিল হোয়াইটওয়াশ হওয়ার। কিন্তু চারটি পরিবর্তন আনা যুক্তরাষ্ট্র শেষ ম্যাচে পাত্তা পেলো না। মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে পড়ে ৯ উইকেটে মাত্র ১০৪ রান করে তারা। বাংলাদেশের বাঁহাতি পেসার নেন ৬ উইকেট, মাত্র ১০ রান দিয়ে।
জবাবে ওপেনিংয়ের সমস্যা কাটানোর ইঙ্গিত দিয়ে দলকে জেতান সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। ওপেনিং জুটিতে ১১.৪ ওভারে ১০৮ রান করে বাংলাদেশ। ৩৯ বলে ৫ চার ও ২ ছয়ে ফিফটি করেন তানজিদ। লক্ষ্যটা আরও বড় হলে হয়তো সৌম্যও হাফ সেঞ্চুরি করতে পারতেন। তার আগেই বাংলাদেশ জিতে যায়। ৪৩ রানে অপরাজিত ছিলেন সৌম্য। ২৮ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪২ বলে ৮ চার ও ২ ছয়ে ৫৮ রানে খেলছিলেন তানজিদ।
১০ উইকেটের এই জয়ে ২-১ এ পিছিয়ে থেকে সিরিজ শেষ করলো বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন মোস্তাফিজ। ১০ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড়ও তিনি।
