ছবি: সংগৃহীত
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজকের ম্যাচ হারলে হোয়াইটওয়াশ- এমন পরিস্থিতিতে টস জিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটিংয়ে পাঠান শান্ত।
এর আগে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুটিতে বাংলাদেশকে যথাক্রমে ৫ উইকেটে ও ৬ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে, সিরিজের শেষ ম্যাচে দলে ফিরেছেন লিটন দাস। আগের দুই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। দলে এসেছেন বিশ্বকাপের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাওয়া হাসান মাহমুদ।
অন্যদিকে, সিরিজ জেতায় যুক্তরাষ্ট্র বেঞ্চের শক্তি পরীক্ষা করছে। তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, স্টিভেন টেলর, হারমীত সিং ও আলী খান। দলে ঢুকেছেন শায়ান জাহাঙ্গীর, নশতুশ কেনজিগে, মিলিন্দ কুমার ও নিসর্গ প্যাটেল।
বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
যুক্তরাষ্ট্রের একাদশ : অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার, শ্যাডলি ফন শ্যালকউইক, শায়ান জাহাঙ্গীর।

