Logo
Logo
×

খেলা

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিং করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০২:৫৭ এএম

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিং করছে বাংলাদেশ

খেলা চলাকালীন একটি চিত্র। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করছে টাইগাররা।

টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি শান্তর দল। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৭ রান করেছে যুক্তরাষ্ট্র। 

এর আগে টসে জিতে গত ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। দল থেকে ছিটকে গেছেন লিটন দাস। মূলত বাজে ফর্মের কারণেই বাদ পড়েছেন এই ওপেনার। তার পরিবর্তে একাদশে ফিরেছেন তানজিদ তামিম। বলা যায়, জিম্বাবুয়ে সিরিজের দুর্দান্ত পারফর্ম করা এই তরুণ ওপেনার আবারও সুযোগ পেলেন। 

তাছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মেহেদি হাসান। তানজিম সাকিবকে বাজিয়ে দেখতেই মেহেদিকে সাইড বেঞ্চে রাখা হয়েছে। বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের সুযোগ পেলেন তানজিম সাকিবও। 

বাংলাদেশ একাদশ : তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন