Logo
Logo
×

খেলা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে টেসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০২:০৬ এএম

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে টেসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার মুখোমুখি হচ্ছে দল দুটি। টেক্সাসের প্রাইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

২০০৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম টি-টোয়েন্টি খেলার পর ইতোমধ্যে এই ফরম্যাটে ২০টি দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। আসন্ন  টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ২১তম প্রতিপক্ষ হবে বাংলাদেশের।

যুক্তরাষ্ট্র নিজেদের সবশেষ সিরিজে কানডাকে ৪-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী। বাংলাদেশও নিজেদের সবশেষ সিরিজে ঘরের মাঠে জিম্বাবয়েকে হারায় ৪-১ ব্যবধানে। তবে বাংলাদেশের ডেথ ওভারের বোলিং ও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা আছে।

অন্যান্য দেশের খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের আধিপত্যই বেশি। এরমধ্যে একজনের নাম স্পটলাইটে রয়েছে। তিনি হলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার কোরি এন্ডারসন।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও মেহেদি হাসান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন