দলীয় ১০১ রানে আউট হন তামিম। এর আগে ৩৭ বলে ৫২ রান করেন তিনি। তামিম আউট হওয়ার পর শুরু হয় উইকেটের মিছিল। সৌম্য সরকার ৪১ রান করে লুক জংউইয়ের বলে এলডব্লিউ হন। তিনি এই রান তোলেন ৩৪ বলে। আর প্রতিদিনের মতো তাওহীদ হৃদয় আক্রমণাত্মক মেজাজেই ব্যাট করতে শুরু করেন। কিন্তু ৮ বলে ১২ রান করে বিদায় নেন সিকান্দার রাজার ওভারে। তখন দলীয় রান ১২১।
এবার দীর্ঘদিন পর জাতীয় দলে সাকিব আল হাসান ৩ বলে ১ রান করে ব্রায়ান বেনেতের শিকারে পরিণত হন। ওই ওভারেই বেনেতের শিকার হন নাজমুল। এ সিরিজজুড়েই ফর্মহীনতায় ভুগতে থাকা নাজমুল ৭ বলে করেন মাত্র ২ রান।
এরপর জাকের আলি অনিক, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন দাঁড়াতেই পারেননি। রিশাদ আউট হওয়ার সময় স্কোরবোর্ডে বাংলাদেশের রান ৮ উইকেটে ১৩২।
