Logo
Logo
×

খেলা

জেল থেকে বেরিয়ে ফের পার্টিতে আলভেজ

জেল থেকে বেরিয়ে ফের পার্টিতে আলভেজ

Icon

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৬:০৬ এএম

জেল থেকে বেরিয়ে ফের পার্টিতে আলভেজ

জেল থেকে বেরিয়ে ফের পার্টিতে আলভেজ

থার্টি ফাস্ট নাইটের পার্টিতে ধর্ষণের অভিযোগে দণ্ডপ্রাপ্ত ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ ১৪ মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন। এ জন্য তাকে জমা দিতে হয়েছে জামানত। জামিনে মুক্ত হয়ে আবারো পার্টিতে যোগ দিয়েছেন  ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এর প্রতিবেদনে জানানো হয়, আলভেজের বাড়িতে ফেরার উপলক্ষে আয়োজিত এ পার্টিতে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ও বন্ধুরা। পার্টিতে উপস্থিতি থাকা একজন বলেছেন, সেদিন ছিল আলভেজের বাবার জন্মদিন। তাই পার্টিটি রাত থেকে ভোর পর্যন্ত হয়।

গত সপ্তাহে দানি আলভেজকে জামিন দেয় বার্সেলোনার আদালত। এরপরও কারাগার থেকে মুক্তি পাচ্ছিলেন না। কারণ জামিনের শর্ত হিসেবে আদালতে ১০ লাখ ইউরো জমা দেওয়ার কথা ছিল তার। কিন্তু সেটি দিতে না পারায় মুক্তি মিলছিল না সাবেক এই ব্রাজিলিয়ান তারকার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন