Logo
Logo
×

খেলা

অস্ট্রেলিয়ার কাছে হেরেও অনন্য রেকর্ড নাহিদার

অস্ট্রেলিয়ার কাছে হেরেও অনন্য রেকর্ড নাহিদার

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০৫:৪৭ এএম

অস্ট্রেলিয়ার কাছে হেরেও অনন্য রেকর্ড নাহিদার

অস্ট্রেলিয়ার কাছে হেরেও অনন্য রেকর্ড নাহিদার

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ‘বাজেভাবে’ হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে টাইগ্রেসরা। এদিন দল হারলেও অনন্য রেকর্ড গড়ছেন নাহিদা আক্তার। 

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-বাংলাদেশ। যেখানে সফরকারীদের কাছে স্রেফ উড়ে গেছে স্বাগতিকরা।

এদিন অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ২১৪ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ৩৬ ওভারে ৯৫ রানেই অলআউট হয়ে যায় নিগার সুলতানার দল। এতে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারে টাইগ্রেসরা। 

এই ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করেছেন নাহিদা। এদিন দুই উইকেট শিকারের মধ্য দিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুনকে টপকে যান তিনি। 

বাংলাদেশ নারী দলের হয়ে এত দিন ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন সালমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই উইকেট শিকার করে সালমাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় উঠেছেন। 

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪১ ম্যাচে ৫৩ উইকেট শিকার করেন নাহিদা। ৪৬ ম্যাচে ৫২ উইকেট শিকার করে দ্বিতীয় অবস্থানে আছেন সালমা। আর ৫০ ম্যাচে ৫০ উইকেট শিকার করে এ তালিকার তৃতীয় স্থান দখলে রেখেছেন রুমানা আহমেদ। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন