এমবাপের পর ম্যানইউর যে তারকার দিকে নজর রিয়ালের
এমবাপের পর ম্যানইউর যে তারকার দিকে নজর রিয়ালের
প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৩:৪৪ পিএম
এমবাপের পর ম্যানইউর যে তারকার দিকে নজর রিয়ালের
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমেই রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন কিলিয়ান এমবাপে। আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যম আরও আগেই জানিয়েছে যে, ইতোমধ্যেই স্প্যানিশ জায়ান্টদের ফরাসি এই ফুটবলারের চুক্তি সম্পন্ন হয়েছে। এদিকে এমবাপের পর আরও এক তরুণ তারকা ফুটবলার রিয়ালের আসতে চলেছেন এমন গুঞ্জণও ওঠেছে ফুটবল অঙ্গণে।
গত এক দশকেরও বেশি সময় জুড়ে ফুটবল বিশ্ব তো বটেই, রিয়ালেরও সবথেকে বড় তারকা ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ এই মহাতারকা স্প্যানিশ জায়ান্টদের হয়ে খ্যাতির শিখরে পঊছেছেন, জয় করেছেন সম্ভাব্য সব শিরোপা। তাকে আদর্শ মানেন হালের বড় তারকা এমবাপেও।
বিশ্বজুড়েই উঠতি ফুবলারদের অনুপ্রেরণা এবং আদর্শ রোনালদো। তবে লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার কোনো ফুটবলারের আদর্শ যে রোনালদো হতে পারেন তা ভাবতে পারেননি অনেকেই। তাই আলেহান্দ্রো গার্নাচো যখন সিআরসেভেনকে নিজের আদ্ররশ হিসেবে দাবী করেন তখন অবাক হয়েছিলেন অনেকেই।
তবে এ কথা এখন প্রতিষ্ঠিত যে, সত্যিই তরুণ এই আর্জেন্টাইন ফুটবলার রোনালদোকে নিজের অনুপ্রেরণা মেনেই সামনে এগিয়ে চলেছেন। তাই তো, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা এই তারকা নিজের গোলের পর রোনালদোর মতই ট্রেডমার্ক করেছেন বহুবার।
রোনালদোভক্ত বর্তমান এই ম্যানইউ ফুটবলারকেও এবার রিয়াল দলে ভেড়াতে চলেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। স্প্যানিশ আউটলেট ‘রিয়াল মাদ্রিদ এক্সক্লুসিভো’ জানিয়েছে, গারনাচোর সঙ্গে দেখা করতে চান রিয়াল সভাপ্তি ফ্লোরেন্তিনো পেরেজ। এবং সেটা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের জন্য লস ব্লাঙ্কোসরা যখন ইংল্যান্ডের শহরটিতে থাকবে তখনই বলেও ধারণা করা হচ্ছে।
ইউনাইটেডের হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন তরুণ এই আর্জেন্টাইন ফুটবলার। গত মৌসুমে ৩৪ ম্যাচে ৫ গোল করলেও এবার ৩৮ ম্যাচে করেছেন ৭ গোল, এমনকি নিয়মিত সুযোগ পাচ্ছেন রেড ডেভিলদের শুরুর একাদশে। এমনকি আর্জেন্টিনা জাতীয় দলেও নিয়মিত ডাক পড়ছে তাঁর। এখন নিজের আদর্শ রোনালদোর মত তিনিও ম্যানইউ থেকে রিয়ালে যোগ দেবেন কি না তা হয়তো সময়ই বলে দেবে।
