Logo
Logo
×

খেলা

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে হাসারাঙ্গা

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে হাসারাঙ্গা

Icon

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৬:৪২ এএম

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে হাসারাঙ্গা

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে হাসারাঙ্গা

চমকে উঠার মতই খবর প্রকাশ করলো শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড। কয়েক ঘণ্টা আগেই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে রিশাদের কাছে ধবলধোলাই হওয়া অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের টেস্টে ফিরছেন।

সাদা বলের ক্রিকেটে মনোযোগ বাড়াতে গত বছর টেস্ট থেকে অবসরে যান হাসারাঙ্গা। ৪ টেস্টেই থেমে গিয়েছিল ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের ক্যারিয়ার। হুট করে তিনি আবার ফিরলেন লাল বলের টেস্টে।

শেষবার টেস্টে বাংলাদেশের বিপক্ষেই খেলেছিলেন হাসারাঙ্গা। পাল্লেকেলেতে ২০২১ সালে তিনি সেই টেস্টটি খেলেছেন। এবার একই দলের বিপক্ষে সাদা পোশাকের ক্যারিয়ার পুনর্জীবিত করতে যাচ্ছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রভাত জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন