Logo
Logo
×

খেলা

ওর যত্ন নিলে দেশের বিরাট সম্পদ হবে

ওর যত্ন নিলে দেশের বিরাট সম্পদ হবে

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০২:৫০ এএম

ওর যত্ন নিলে দেশের বিরাট সম্পদ হবে

ওর যত্ন নিলে দেশের বিরাট সম্পদ হবে

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। সিরিজের শেষ টি-২০তে সফরকারীদের অল্প রানে থামিয়েও সেই লক্ষ্য টপকাতে পারেনি টিম টাইগার্স। তবে ম্যাচটিতে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তাই রিশাদকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। এ সময় রিশাদকে নিয়ে তিনি বলেন, বাংলাদেশ দল তো অনেক দিন ধরেই একটা লেগ স্পিনার অলরাউন্ডার খুঁজছিল। যে জিনিসটা রিশাদের মধ্যে আছে।

টাইগার অলরাউন্ডার বলেন, ‘আমি মনে করি, ওর (রিশাদ) এখনো অনেক দেওয়ার বাকি আছে, শেখার বাকি আছে। ওর মাত্র ক্যারিয়ার শুরু হয়েছে। যত ম্যাচ খেলবে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে, অভিজ্ঞতা হবে।’

মিরাজ বলেন, একজন লেগ স্পিনারের জন্য অত সহজ না কাজটা, অনেক কঠিন। আমাদের দেশে এবং বাইরে যখন খেলা হয় খেলায় অনেক কন্ট্রোল থাকতে হয়। যে জিনিসটা ওর ভিতরে আসছে আমি দেখেছি অনেক উন্নতি হয়েছে। সে যত ম্যাচ খেলবে তত শিখতে পারব। আমরা যদি ওর যত্ন নিতে হবে, তাহলে আমাদের দেশের জন্য একটা বিরাট সম্পদ হবে।

লঙ্কানদের বিপক্ষে তৃতীয় টি-২০তে দেশের হয়ে ছক্কার রেকর্ডও গড়েছেন রিশাদ। স্বাভাবিকভাবেই তার ব্যাটিং নিয়ে আশাবাদী মিরাজ বলেন, ‘হ্যাঁ অবশ্যই। একটা বোলার যখন ব্যাটিং করতে পারে তখন কিন্তু দলের অনেক সুবিধা হয়। দল কিন্তু ভালো একটা পজিশনে যায়। রিশাদ ব্যাটিং করতে পারে এটা আমাদের দলের জন্য একটা সুবিধা।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন