Logo
Logo
×

খেলা

রাতে নারীদের হোস্টেলে ঢুকতে গিয়ে ধরা, পরে যা হলো

রাতে নারীদের হোস্টেলে ঢুকতে গিয়ে ধরা, পরে যা হলো

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৫:০২ এএম

রাতে নারীদের হোস্টেলে ঢুকতে গিয়ে ধরা, পরে যা হলো

রাতে নারীদের হোস্টেলে ঢুকতে গিয়ে ধরা, পরে যা হলো

অলিম্পিকের জাতীয় ক্যাম্প থেকে ভারতীয় ক্রীড়াবিদ অচিন্ত্য শিউলিকে বহিষ্কার করা হয়েছে। অন্ধকার রাতে নারীদের হোস্টেলে ঢুকতে গিয়ে ধরা পড়েন তিনি। সেই কারণে শাস্তি দেওয়া হয়েছে তাকে।

২০২২ সালে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতেছিলেন অচিন্ত্য। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নারীদের হোস্টেলে রাতে ঢোকার চেষ্টা করেছিলেন অচিন্ত্য। সেই সময় এক নিরাপত্তারক্ষী তাকে দেখতে পান।

তিনি সেই ঘটনার ভিডিও করেন। অচিন্ত্যকে আটকানো হয়। সেই ভিডিও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) ও এনআইএস পাতিয়ালার এক্সিকিউটিভ ডিরেক্টর বিনীত কুমারের কাছে পাঠানো হয়।  ভিডিও প্রমাণ থাকায় আলাদা করে কোনো তদন্ত কমিটি তৈরি করা হয়নি।

ভারতীয় ভারোত্তোলক সংস্থার এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, এই ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। অচিন্ত্যকে সঙ্গে সঙ্গে ক্যাম্প ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারই ক্যাম্প ছেড়ে চলে গেছেন অচিন্ত্য।

এই বহিষ্কারের ফলে প্যারিস অলিম্পিক যোগ্যতা অর্জনের স্বপ্ন এবার আর পূর্ণ হচ্ছে না অচিন্ত্যের। কারণ, এই মাসে থাইল্যান্ডের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না তিনি। ফলে অলিম্পিকে তার আর যোগ্যতা অর্জনের সুযোগ থাকছে না।

২০২২ সালের কমনওয়েলথ গেমসে ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছিলেন অচিন্ত্য। তার পরে অবশ্য চোট পেয়েছিলেন তিনি। চোট সারিয়ে আবার অনুশীলন শুরু করেছিলেন। ভারতের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু বিশৃঙ্খলার অভিযোগে বহিষ্কৃত করা হল তাকে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন