Logo
Logo
×

খেলা

এমবাপ্পের অলিম্পিক যাত্রা নিয়ে শঙ্কা

এমবাপ্পের অলিম্পিক যাত্রা নিয়ে শঙ্কা

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০১:৪৬ পিএম

এমবাপ্পের অলিম্পিক যাত্রা নিয়ে শঙ্কা

এমবাপ্পের অলিম্পিক যাত্রা নিয়ে শঙ্কা

ঘরের মাঠে অনুষ্ঠিত হবে অলিম্পিক মহাযজ্ঞ। সেখানে ফ্রান্সকে টানা দুটি বিশ্বকাপ ফাইনালে তোলা কিলিয়ান এমবাপ্পে ফুটবল দলে থাকবেন- এমনটাই স্বাভাবিক। কিন্তু সেখানে বাধ সেধেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। তিনি জানাচ্ছেন, এমবাপ্পের অলিম্পিক খেলাটা কঠিন।

এমবাপ্পের প্যারিস অলিম্পিকে খেলার বিষয় কঠিন করে তুলেছে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। জুনে জার্মানিতে বসছে এবারের আসর। ইউরো শেষেই অলিম্পিক ফুটবলে নামতে হবে। এমবাপ্পের দুটি আসরে খেলার বিষয়ে দেশম বলেন, ‘ছুটি না কাটিয়ে গ্রীষ্মে টানা দুটি প্রতিযোগিতা খেলা কঠিন।’

এরপর তিনি বলেন, ‘বছরজুড়ে ক্লাব কার্যক্রমে ব্যস্ত থাকেন ফুটবলাররা। সে ব্যস্ততার ফাঁকে গ্রীষ্মে ছুটি কাটিয়ে পরের মৌসুমের জন্য শক্তি সঞ্চয় করতে হয়। এ অবস্থায় জাতীয় দলের পাশাপাশি অলিম্পিক দলের কার্যক্রমে ব্যস্ত হয়ে গেলে তা পরের মৌসুমের নৈপুণ্যে প্রভাব ফেলতে পারে।’

এ বিষয়ে ফুটবলাররা যেমন সজাগ, সাবধান থাকেন তাদের কোচরাও। ফ্রান্স দলের সবচেয়ে কার্যকর অস্ত্রটা টানা খেলার চাপে থেতো হয়ে যাক, এটা নিশ্চিতভাবেই চাইবেন না দিদিয়ের দেশম। তবে তিনি জানিয়েছেন, ফ্রান্স জাতীয় দলের একাধিক ফুটবলার অলিম্পিক দলে থাকবেন। 

অবশ্য কারা থাকবেন ওই দলে, তা নিজে নির্ধারণ করতে চান না খেলোয়াড় ও কোচ দুই ভূমিকায় বিশ্বকাপজয়ী দেশম। তিনি জানিয়েছেন, জাতীয় দলের কারা অলিম্পিক দলে থাকবেন, তা চূড়ান্ত করবেন অনূর্ধ্ব-২১ দলের কোচ থিয়ে অরি।

ইউরোর আগে দলের কোন ফুটবলারদের নিয়ে অনিশ্চয়তার উটকো ঝামেলাও রাখতে চান না দিদিয়ের দেশম, ‘আমরা ট্রেনিং শুরু করব। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাই না। ক্যাম্প শুরুর আগেই পরিষ্কারভাবে জানতে চাইব কে অলিম্পিকে যাচ্ছে, কে যাচ্ছে না।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন