Logo
Logo
×

খেলা

মিয়ামিতে খেলবেন জকোভিচ

মিয়ামিতে খেলবেন জকোভিচ

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৫:১৯ এএম

মিয়ামিতে খেলবেন জকোভিচ

মিয়ামিতে খেলবেন জকোভিচ

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টুর্নামেন্ট থেকে হতাশাজনক বিদায়ের পর আসন্ন মিয়ামি ওপেন টেনিসে খেলার ঘোষণা দিয়েছেন নোভাক জকোভিচ।

সার্বিয়ান নাম্বার ওয়ান পাঁচ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ইন্ডিয়ান ওয়েলসে ফিরেছিলেন। কিন্তু তৃতীয় রাউন্ডে বিশ্বের ১২৩ নম্বর খেলোয়াড় ইতালিয়ান লুকা নার্ডির কাছে ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে পরাজিত হয়ে তাকে বিদায় নিতে হয়।

জকোভিচ জানিয়েছেন, এখনো তার মিয়ামিতে খেলার পরিকল্পনা আছে। পরবর্তী মাস্টার্স এই টুর্নামেন্টকে সামনে রেখে জকোভিচ বলেন, ‘এ বছর আমি খেলার জন্য পরিশ্রম করেছি। মিয়ামি এখনো আছে, দেখা যাক কি হয়।’

এরপর তিনি বলেন, ‘গত দুই বছর ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামিতে খেলতে না পারার সময়টা আমি মোটেই উপভোগ করতে পারিনি। আমি এই দুই মাস্টার্স টুর্নামেন্টে খেলতে সবসময় মুখিয়ে থাকি। ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামিতে খেলা আমি সবসময়ই পছন্দ করি।’

পাঁচবারের ইন্ডিয়ান ওয়েলস বিজয়ী জকোভিচ প্রায় ছয় সপ্তাহেরও বেশি সময় আগে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে আরেক তরুণ তারকা ইতালিয়ান ইয়ানিক সিনারের কাছে পরাজিত হবার পর এই প্রথম মাঠে নেমেছিলেন।

৩৬ বছর বয়সী জকোভিচ টুর্নামেন্টের ব্যস্ততা কিছুটা কমিয়ে আনার চেষ্টা করছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি হয়তো সব টুর্নামেন্ট আর খেলবো না। সে কারণেই বাছাই করে খেলতে চাচ্ছি।’

জকোভিচ যোগ করেন, ‘এ ধরনের মাস্টার্স টুর্নামেন্টে হারটা আরো বেশি হতাশার। গত পাঁচ বছর আমি এখানে খেলতে পারিনি। সে কারণে ভাল করতে চেয়েছিলাম। কিন্তু এখানেই সব শেষ হয়ে যায়নি, আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন