Logo
Logo
×

খেলা

সিটির সঙ্গে ৫ বছরের চুক্তি করলেন বব

সিটির সঙ্গে ৫ বছরের চুক্তি করলেন বব

Icon

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৪ পিএম

সিটির সঙ্গে ৫ বছরের চুক্তি করলেন বব

সিটির সঙ্গে ৫ বছরের চুক্তি করলেন বব

ম্যানচেস্টার সিটির উদীয়মান তরুণ উইঙ্গার অস্কার বব ক্লাবের সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

নরওয়ের বব এবারের মৌসুমে ১৬ ম্যাচে দুই গোল করেছেন। এর মধ্যে জানুয়ারিতে নিউক্যাসলের বিপক্ষে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ জয়সূচক গোলটি ছিল তার। ২০ বছর বয়সী ববের ভূয়শী প্রশংসা করেছেন সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।

এর আগে ববের সাথে সিটির চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত ছিল। ববের ক্রমাগত উন্নতিতে স্বদেশী হালান্ড আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সিটির একাডেমি থেকে উঠে আসা এই তরুণই একদিন ইংলিশ চ্যাম্পিয়নদের সামনে এগিয়ে নিয়ে যাবে। 

এদিকে নতুন চুক্তি সম্পর্কে নরওয়েজিয়ান এই তরুণ বলেন, ‘আমি সত্যিই দারুণ গর্বিত। সিটির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পেরে সম্মানিত বোধ করছি। এখানকার পরিবেশ অসাধারণ। একজন তরুণ খেলোয়াড়ের জন্য সম্ভাব্য সেরা ক্লাব এটি।’

এরপর তিনি বলেন, ‘এরই মধ্যে আমি পেপ ও তার কোচিং স্টাফ এবং সতীর্থদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ২০২৯ সাল পর্যন্ত এই ক্লাবের সাথে থাকতে পারার বিষয়টি আমার কাছে বিশেষ কিছু।’

বব যোগ করেন, ‘এখন আমি নিজের কাজের আরো উন্নতিতে মনোযোগী হতে চাই। এখানে পরিশ্রমের কোন বিকল্প নেই। প্রতিদিনই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া শিখতে হয়। এই ক্লাবের এটাই বৈশিষ্ট্য।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন