Logo
Logo
×

খেলা

এশিয়া কাপ আরচ্যারিতে বাংলাদেশের অর্জন চার পদক

এশিয়া কাপ আরচ্যারিতে বাংলাদেশের অর্জন চার পদক

Icon

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৪ এএম

এশিয়া কাপ আরচ্যারিতে বাংলাদেশের অর্জন চার পদক

এশিয়া কাপ আরচ্যারিতে বাংলাদেশের অর্জন চার পদক

ইরাকের বাগদাদে চলছে এশিয়া কাপ আরচ্যারি। যেখানে রোববারও পদক জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপ আরচ্যারির রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে রুপাতেই সান্ত্বনা খুঁজতে হচ্ছে লাল-সবুজদের। এদিন রিকার্ভ নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।

শক্তিশালী ভারতকে হারিয়ে স্বর্ণ জিততে হলে বিস্ময়কর কিছু করতে হতো, সেটা পারেনি বাংলাদেশ। সবমিলিয়ে এ আসর থেকে লাল-সবুজদের অর্জন দুটি করে রুপা ও ব্রোঞ্জ। গতকাল রিকার্ভ নারী দলগত ইভেন্ট থেকে আসরের দ্বিতীয় ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।

নারীদের রিকার্ভ দলগত ইভেন্টে ব্রোঞ্জ জয়ের পথে দিয়া সিদ্দিকী, সীমা আক্তার ও ফাহমিদা সুলতানার সমন্বয়ে গড়া বাংলাদেশ ৬-০ সেটে স্বাগতিক ইরাককে হারিয়েছে। শনিবার কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন তপু রায় ও মেঘলা।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া বাংলাদেশ ৬-২ সেটে ভারতের কাছে হেরেছে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে দিয়া সিদ্দিকী-সাগর ইসলামের সমন্বয়ে গড়া বাংলাদেশ ভারতের কাছে ৬-০ সেটে হেরেছে।

এদিন অর্জনের হাতছানি ছিল আরও এক ইভেন্টে। কিন্তু রিকার্ভ পুরুষ একক ইভেন্টের ব্রোঞ্জপদকের ম্যাচে হাকিম আহমেদ রুবেল ৬-২ সেটে উজবেকিস্তানের সাদিকোভ আমিরখানের কাছে হেরে গেছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন