Logo
Logo
×

খেলা

চমকে ভরা বাংলাদেশ দল ঘোষণা

চমকে ভরা বাংলাদেশ দল ঘোষণা

Icon

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৩ এএম

চমকে ভরা বাংলাদেশ দল ঘোষণা

চমকে ভরা বাংলাদেশ দল ঘোষণা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা। সেই সিরিজকে সামনে রেখে দায়িত্ব পাওয়ার একদিনই পরই প্রথম দুই ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) নাজমুল হোসেন শান্তকে অধিনায়কের দায়িত্ব দিয়ে টি-২০ ও প্রথম দুই ওয়ানডের জন্য সমান ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। ওয়ানডে দলে তেমন কোনো চমক না থাকলেও টি-২০ দলে রয়েছে দুটি চমক।

এ সিরিজের দলে নেই সাকিব আল হাসান। ওয়ানডে দলে রাখা হয়নি তামিম ইকবালকেও। লিপু-হান্নান-রাজ্জাকের নির্বাচক প্যানেল টি-২০ দল থেকে বাদ দিয়েছেন ওপেনার রনি তালুকদারকে। এছাড়া শামীম পাটোয়ারি ও আফিফ হোসেন দল থেকে বাদ পড়েছেন।

দলে ‍ঢুকেছেন নাঈম শেখ। এছাড়াও ৩৮ পেরোলেও ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ১৭ মাস পর টি-২০ স্কোয়াডে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে কেবল ওয়ানডে ফরম্যাটে রাখা হয়েছে। 

টি-২০ দলে সবচেয়ে বড় চমক টেস্টের স্পিনার তাইজুল ইসলাম ও নতুন স্পিনার আলিস আল ইসলামকে অন্তর্ভুক্ত করা। বিপিএলে চমক দেখিয়ে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার আলিস। 

সে হিসেবে ওয়ানডে দলে চমক কম। তাইজুল ইসলামকে ওয়ানডে দলেও ফেরানো হয়েছে। তার সঙ্গে রিশাদ-তানজিদ তামিমরা জায়গা ধরে রেখেছেন। ওয়ানডে ও টি-২০ দল থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। 

টি-২০ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও আলিস আল ইসলাম।

ওয়ানডে দল: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন