Logo
Logo
×

খেলা

হারলো সানজিদার ইস্টবেঙ্গল

হারলো সানজিদার ইস্টবেঙ্গল

Icon

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩১ এএম

হারলো সানজিদার ইস্টবেঙ্গল

হারলো সানজিদার ইস্টবেঙ্গল

ভারতের ঘরোয়া লিগে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে গেছেন বাংলাদেশের সানজিদা আক্তার। এই ফরোয়ার্ডকে পেয়ে টানা পাঁচ হারের পর ঘুরে দাঁড়িয়েছিল ক্লাবটি। 

গত ৩০ জানুয়ারি ভারতীয় নারী ফুটবল লিগে সানজিদার অভিষেক ম্যাচে স্পোর্টস ওড়িশার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচের আগে ইস্টবেঙ্গল হেরেছিল টানা ৫ টি। যদিও কলকাতার ক্লাবটি এই স্পোর্টস ওড়িশার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে লিগ শুরু করেছিল। তারপর আর জয়ের দেখা মিলছে না লাল-হলুদদের।

ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি ফুটবলার হিসেবে সানজিদা যোগ দেওয়ার পর ক্লাবটি দুটি ম্যাচ খেলেছে নিজেদের মাঠে। স্পোর্টস ওড়িশার বিপক্ষে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে কিকস্টার্টের কাছে হেরেছিল ৩-১ গোলে। কিকস্টার্টের হয়ে ওই ম্যাচে শেষ চার মিনিট খেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন।

রোববার গোয়ায় লিগে নিজেদের নবম ম্যাচ সেথু এফসির বিপক্ষে নেমেছিল ইস্টবেঙ্গল। এই প্রথম কলকাতার বাইরে গিয়ে খেলেছেন সানজিদা। তবে নিজে ভালো খেললেও এ ম্যাচটিও সুখকর হয়নি সানজিদার। তার দল ২-০ গোলে হেরেছে সেথু এফসির বিপক্ষে।

ম্যাচে ইস্টবেঙ্গল ১০টি শট নিয়েছিলেন সেথুর পোস্টে। এর মধ্যে সর্বাধিক ৩ টি শট ছিল বাংলাদেশ ফুটবলের পোস্টারগার্ল সানজিদার। তবে গোল আদায় করতে পারেনি তারা। ষষ্ঠ মিনিটে পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। ৮০ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় সেথু। দুটি গোলই করেছেন সেথুর মিডফিল্ডার কাজল ডি সুজা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন