Logo
Logo
×

খেলা

দ্বিতীয়বারের মতো এশিয়া চ্যাম্পিয়ন কাতার

দ্বিতীয়বারের মতো এশিয়া চ্যাম্পিয়ন কাতার

Icon

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৫ এএম

দ্বিতীয়বারের মতো এশিয়া চ্যাম্পিয়ন কাতার

দ্বিতীয়বারের মতো এশিয়া চ্যাম্পিয়ন কাতার

এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে রূপকথার জন্ম দিয়েছিল জর্ডান। তবে ফাইনালে আর সেই রূপকথার পুনরাবৃত্তি করতে পারেনি আরবের সেই দেশটি।

৩ পেনাল্টিতে কাতারের কাছে ৩-১ গোলে হেরে গেছে র‌্যাংকিংয়ে ৮৭ নম্বর দলটি। এই জয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান কাপের শিরোপা জিতল স্বাগতিক দেশ কাতার।

রোববার (১০ ফেব্রুয়ারি) লুসাইল আইকনিক স্টেডিয়ামে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় এশিয়ান কাপ জিতেছে কাতার। স্বাগতিকদের হয়ে পেনাল্টিতে হ্যাটট্রিক করেন ফরোয়ার্ড আকরাম আফিফ। জর্ডানের পক্ষে একটি গোল পরিশোধ করেন ইয়াজান আল নাইমাত।

দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান কাপের ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কাতার। প্রতিপক্ষ জর্ডানও তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস দেয়। কিন্তু ৩ পেনাল্টিতে আর পেরে উঠেনি জর্ডান। ম্যাচের ২২ মিনিটে প্রথমবার লিড নেয় কাতার। পেনাল্টি থেকে গোল করেন ফরোয়ার্ড আকরাম আফিফ। এ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন