শিরোপা খুইয়ে পাগলামির ‘হ্যাটট্রিক’ রোনালদোর
শিরোপা খুইয়ে পাগলামির ‘হ্যাটট্রিক’ রোনালদোর
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৩ এএম
শিরোপা খুইয়ে পাগলামির ‘হ্যাটট্রিক’ রোনালদোর
ক’দিন আগে সৌদিতে খেলে গেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। ইনজুরির কারণে মায়ামির বিপক্ষে খেলতে পারেননি আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠে না থাকলেও গ্যালারি থেকে মায়ামির জালে নাসরের গোল উৎসব উপভোগ করেছেন সিআর সেভেন।
ইনজুরি কাটিয়ে বৃহস্পতিবার রাতে মাঠে নামেন রোনালদো। কিন্তু মৌসুম জুড়ে গোলের যে দুর্দান্ত ধারায় তিনি আছেন এ ম্যাচে তা দেখাতে পারেননি। ফর্মের সঙ্গে ধুঁকেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
রিয়াদ কাপের ফাইনালে আল হিলালের বিপক্ষে ২-০ গোলে হেরেছে রোনালদোর আল নাসর। নিজের ও দলের ফর্ম পক্ষে না যাওয়ায় রোনালদো মাথায় এদিন পাগলামি চড়ে বসে। একের পর এক পাগলামি করে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ সুপারস্টার।
শুরুতে আল হিলালের ভক্তরা তাকে ‘মেসি, মেসি’ স্লোগান দিয়ে উত্যক্ত করতে থাকে। রোনালদো মাঠেই চিৎকার করে ও ইশারা করে বলতে থাকেন, ‘আমি ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি নই। আমি রোনালদো।’
এরপর ম্যাচ শেষে আল হিলালের কোচ ও খেলোয়াড়রা রোনালদোকে গার্ড অব অনার দেন। দুই পাশে ফুটবলার, কোচিং স্টাফরা দাঁড়িয়ে ছিলেন। রোনালদো মাঝখান দিয়ে যাওয়ার সময় একজন মাঠ কর্মী তার সামনে দাঁড়িয়ে কিছু একটা বলেন। রোনালদো ক্ষোভ ঝেড়ে তাকে পথ ছেড়ে দেতে বলেন।’
সিআর সেভেনের পাগলামির ওখানেই শেষ নয়। লকার রুমে যাওয়ার সময় আল হিলালের ভক্তরা রোনালদোর দিকে জার্সি ছুড়ে মারেন। ক্ষুব্ধ রোনালদো ওই জার্সি কুড়িয়ে তার শর্ট প্যান্টের মধ্যে ঢুকিয়ে রাখেন। এরপর ছুড়ে ফেলে দেন জার্সি।
