Logo
Logo
×

খেলা

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৮ এএম

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট দিয়ে ঘরের মাটিতে ফুটবলে নতুন বছরের প্রথম ম্যাচ খেলল বাংলাদেশ। জয় দিয়ে আসর শুরু করেছে লাল-সবুজের মেয়েরা।

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের স্কোরলাইন বাংলাদেশের অনুকূলেই ছিল। পিছিয়ে থাকা নেপাল দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। যদিও সেটা আর শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

বাংলাদেশকে গোল পেতে প্রথমার্ধের ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। স্বাগতিকদের লিড এনে দেন সাগরিকা। নেপালের গোলরক্ষক ঠিকমতো গোলকিক নিতে পারেননি। বক্সের অনেক বাইরে থেকে সরাসরি বল পেয়ে বাংলাদেশের একজনের হেড পাস পান সাগরিকা।

এরপর নেপালের জালে বল জড়ান সাগরিকা। প্রথম গোল পেতে দেরি হলেও, বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ হয়েছে তিন মিনিট পরই। ইতি খাতুনের ক্রস মুনকি আক্তার বক্সের একটু ভেতরে পেয়ে গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান।

বিরতির আগে স্বাগতিকদের স্কোরলাইন ৩-০ হতে পারত। ওই সময় সাগরিকাকে বক্সে ফেলে দেন নেপালী ডিফেন্ডার। এরপর বাংলাদেশের অধিনায়ক আফিদার নেয়া শট গোলপোস্টে প্রতিহত হয়। বাংলাদেশ লিড ৩-১ এ উন্নীত করলে সফরকারীদের সেই আশা শেষ হয়ে যায়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন