Logo
Logo
×

খেলা

ক্লপের পর লিভারপুলের কোচের দায়িত্ব নিবেন কে?

ক্লপের পর লিভারপুলের কোচের দায়িত্ব নিবেন কে?

Icon

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০২:২৯ পিএম

ক্লপের পর লিভারপুলের কোচের দায়িত্ব নিবেন কে?

ক্লপের পর লিভারপুলের কোচের দায়িত্ব নিবেন কে?

ফুটবল বিশ্বে খবরটা এসেছে অনেকটা আচমকাই যা শুনে বিস্মিত হয়েছেন বিশ্বব্যাপি সমর্থকরা। লিভারপুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। চলতি মৌসুম শেষেই ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে ৯ বছরের সম্পর্কের পাট চুকাবেন তিনি। ২০১৫ সালে বুন্দেসলিগার দল বুরুশিয়া ডর্টমুন্ড থেকে লিভারপুলে পাড়ি জমিয়েছিলেন ক্লপ। এরপর প্রিমিয়ার লিগের দলটিকে নিজের মত করে গুছিয়ে নিয়েছিলেন জার্মান এই মাস্টারমাইন্ড। সেই সঙ্গে ক্লাব ফুটবলে সাফল্যের শিখরে ওঠেছিল অলরেডরা।
 
ক্লপের অধীনেই মোহামেদ সালাহ, রবার্তো ফিরমিনো, ভার্জিল ফন ডাইক, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, সাদিও মানেরা খ্যাতির শীর্ষে পৌছেছেন। ক্লপের অধীনেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় থেকে শুরু করে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া সহ আরও অনেক শিরোপা ঘরে তুলেছে অলরেডরা। তাই ক্লপ লিভারপুল ছাড়ার ঘোষণা দেয়ার কারণে ক্লাবটির সমর্থকরা বেশ আশাহত হয়েছেন। জার্মান কোচের অধীনে যেভাবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় অলরেডরা দাপট দেখিয়েছে তা নতুন কোচের অধীনে বজায় থাকবে কি না তা নিয়েও ভাবতে শুরু করেছেন সমর্থকরা। 

টানা নয় বছর দায়িত্ব পালন করে ক্লান্ত ক্লপ লিভারপুলে ইতি টানবেন এ মৌসুম শেষে। সেটিও প্রায় মাস পাচেক বাকি। নতুন কোচ নির্ধারণ করতে তাই কিছুটা সময় পাচ্ছে অলরেডরা। তবে ইতোমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে শুরু হয়ে গেছে গুঞ্জন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লিভারপুলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জাবি আলোনসো। বর্তমানে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের দায়িত্ব পালন করা জাবি একই সঙ্গে লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলারও ছিলেন। 

জাবির অধীনে বুন্দেসলিগায় যারপরনাই সাফল্য পেয়েছে লেভারকুসেন। এখনো পর্যন্ত লিগে শীর্ষে থাকা জাবির দল ২৭ ম্যাচ খেলে হারেনি কোনো ম্যাচেই। ইউরোপের শীর্ষ ৫ লিগে একমাত্র দল হিসেবে আছে অপরাজিত। তাই জাবিকেই লিভারপুলের পরবর্তী কোচ হিসেবে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। 

এদিকে অনেকের মতে কার্লো আনচেলত্তির পর রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন জাবি। তবে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে সম্প্রতি চুক্তি নবায়ন করেছেন আনচেলত্তি। তাই জাবিকে কোচ হিসেবে পেতে বেশ এগিয়েই আছে লিভারপুল। 

এদিকে জাবি ছাড়াও জার্মানি জাতীয় দল এবং বায়ার্ন মিউনিখের সাবেক কোচ জুলিয়ান নাগলসম্যান, অ্যাস্টন ভিলার উনাই এমেরি, ইন্টার মিলানের কোচ সিমোন ইনজাঘি এবং সাবেক লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডও অলরেডদের পরবর্তী কোচ হতে পারেন বলে গুঞ্জণ আছে। তবে ক্লাব ফুটবলে শেষ বলে কোনো কথা নেই। তাই শেষ পর্যন্ত আগামী মৌসুমে লিভারপুলের ডাগ আউটে কোচ হিসেবে কাকে দেখা যাবে তা জানতে অপেক্ষা করতেই হচ্ছে ফুটবলপ্রেমীদের।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন