Logo
Logo
×

খেলা

জয় দিয়ে বছর শুরু করলো ব্রাজিল

জয় দিয়ে বছর শুরু করলো ব্রাজিল

Icon

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৫:৪৮ এএম

জয় দিয়ে বছর শুরু করলো ব্রাজিল

জয় দিয়ে বছর শুরু করলো ব্রাজিল

গত বছরটা ফুটবলের মাঠে মোটেও ভালো কাটেনি ব্রাজিলের। বয়সভিত্তিক থেকে জাতীয় দল একের পর এক ম্যাচ হেরে নিজেদের হারিয়ে খুঁজেছে তারা। তবে নতুন বছরে এসে হতাশ করেনি সেলেসাওদের অনূর্ধ্ব-২৩ দল। প্যারিস অলিম্পিকের বাছাইপর্বে বলিভিয়াকে ১-০ গোলে হারিয়েছে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা।

ভেনিজুয়েলাতে ম্যাচের ৪ মিনিটেই লিড নেয় ব্রাজিল। ম্যাচের শুরুতেই এন্ড্রিকের গোলে এগিয়ে যায় তারা। বলিভিয়ার বিপক্ষে নিজেদের চিরচেনা ছন্দময় ফুটবল খেলতে কোনো বেগই পেতে হয়নি তাদের। যদিও প্রথমার্ধে ঐ গোলের পর সেই অর্থে আর সুযোগ তৈরি করতে পারেনি সেলেসাওরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের জাত চিনিয়েছে ব্রাজিলের তরুণরা। একের পর এক আক্রমণ করে ব্যস্ত রেখেছিল বলিভিয়ার ডিফেন্সকে। একবার গোলবারে লেগে বল ফিরেও আসে। আর দুবার বল জালে জড়িয়েও গোল হয়নি তাদের। একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। অন্য গোল বাতিল হয় হ্যান্ডবলের অভিযোগে।

ব্রাজিলের আক্রমণের মুখে অবশ্য খুব একটা আক্রমণই করতে পারেনি বলিভিয়া। পুরো ম্যাচে ব্রাজিলের গোলরক্ষককে কোনো প্রকার পরীক্ষার মুখেই ফেলতে পারেনি তারা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন