Logo
Logo
×

খেলা

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ

Icon

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে টেলর ফ্রটজের মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ। পুরুষদের টেনিসে সবথেকে বেশি গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা খেলোয়াড়ের বিপক্ষে ম্যাচে প্রথম সেট প্রায় জিতেই নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফ্রিটজ। তবে শেষ পর্যন্ত পার পেয়ে যান জোকার।

এরপর দ্বিতীয় সেট আর বাঁচাতে পারেননি জোকোভিচ, হেরে যান ফ্রিটজের কাছে। প্রথম দুই সেটে ১-১ সমতার পর জোকোভিচ জিততে পারবেন কি না এমন শঙ্কাও তৈরি হয়েছিল।

তবে সেই শঙ্কা উড়িয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন সার্বিয়ান এই তারকা, শেষ দুই সেট জিতে নেন ৬–২, ৬–৩ গেম। ফ্রিটজকে হারিয়ে তিনি, নিশ্চিত করেছেন একাদশতম বারের মত অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল।

প্রথম সেটে জোকোভিচের সঙ্গে ভালোই পাল্লা দিয়েছেন ফ্রিটজ। তবে শেষ পর্যন্ত ৭-৬ (৭/৩) গেমে সেটটি জিতে নেন জোকার, তবে দ্বিতীয় সেট ঠিকই নিজের করে নেন ফ্রিটজ। শীর্ষ বাছাই সার্বিয়ান তারকাকে ৬-৪ গেমে হারিয়ে দেন ১২তম বাছাই মার্কিন এই টেনিস তারকা।

এদিকে সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ হতে পারেন ইয়ানিক সিনার কিংবা আন্দ্রেই রুবলেভ। আর এবার অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারলে একাদশতম বারের মত এই শিরোপা ওঠবে তাঁর ঘরে। একই সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে মার্গারেট কোর্টকে পেছনে ফেলে ২৫ তম গ্র্যান্ড স্লাম সব থেকে বেশি গ্র্যান্ড স্লামের মালিক হবেন সার্বিয়ান এই তারকা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন