Logo
Logo
×

খেলা

বাংলাদেশি পেসারকে শাস্তি দিলো আইসিসি

বাংলাদেশি পেসারকে শাস্তি দিলো আইসিসি

Icon

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম

বাংলাদেশি পেসারকে শাস্তি দিলো আইসিসি

বাংলাদেশি পেসারকে শাস্তি দিলো আইসিসি

চলমান যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। সেই ম্যাচে হারের পর এবার দুঃসংবাদ পেলেন দলের অন্যতম সেরা পেসার মারুফ মৃধা। আইসিসির নিয়ম ভঙ্গ করায় এবার শাস্তি পেয়েছেন এই বাঁহাতি পেসার।

আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন মারুফ। যে কারণে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। যা গত ২৪ মাসে তার নামের পাশে প্রথম ডিমেরিট পয়েন্ট। পাশাপাশি তাকে তিরস্কার করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

মূলত ভারতের বিপক্ষে ম্যাচের ৪৪তম ওভারে তিনি প্রতিপক্ষ ব্যাটারকে আউট করে দু’বার অতি আক্রমণাত্মক মনোভাব দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার নির্দেশ করেন। যা আইসিসির প্লেয়িং কন্ডিশনের নীতি বিরুদ্ধ কাজ।

আইসিসির আচরণবিধির ২.৫ ধারায় স্পষ্টতই বলা আছে, কোন ক্রিকেটার প্রতিপক্ষ ক্রিকেটার বা ম্যাচ অফিসিয়ালের প্রতি বাজে ভাষা, বাজে ইঙ্গিত বা শারীরিক প্রতিক্রিয়া প্রদর্শন করা যাবে না।

এই নিয়ম ভঙ্গ করায় ম্যাচ অফিসিয়ালরা মারুফের বিরুদ্ধে অভিযোগ আনেন। বাংলাদেশি এই পেসার আইসিসির ম্যাচ রেফারির দেওয়া সাজা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন