Logo
Logo
×

খেলা

বরিশালকে উড়িয়ে হেসেখেলে জিতল খুলনা

বরিশালকে উড়িয়ে হেসেখেলে জিতল খুলনা

Icon

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪ এএম

বরিশালকে উড়িয়ে হেসেখেলে জিতল খুলনা

বরিশালকে উড়িয়ে হেসেখেলে জিতল খুলনা

খাতা-কলমে বিপিএলের চলতি আসরের অন্যতম শক্তিশালী দল ফরচুন বরিশাল। অন্যদিকে তুলনামূলক দুর্বল দল খুলনা টাইগার্স। তবে মাঠের খেলায় দেখা গেল বিপরীত চিত্র। বরিশালের বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়ে হেসেখেলে জিতেছে খুলনা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছিল ফরচুন বরিশাল। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় খুলনা। হাতে ছিল আরো ১২ বল।

উদ্বোধনী জুটিতেই খুলনাকে সহজ জয়ের ভিত্তি রচনা করে দেন এনামুল হক বিজয় ও এভিন লুইস। ক্যারিবীয় ব্যাটার লুইস বরিশালের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন। মাত্র ২১ বলে ফিফটি পূরণ করেন তিনি।

৫৩ রানে লুইস ফিরলে ভাঙে ৭৭ রানের উদ্বোধনী জুটি। এরপর দলকে এগিয়ে নিতে থাকেন বিজয় ও আফিফ হোসেন ধ্রুব। তারা দ্বিতীয় উইকেটে যোগ করেন ৭৫ রান। ৪১ রানে আউট হন আফিফ। দুটি উইকেটই শিকার করেন মোহাম্মদ ইমরান।

শাই হোপকে সঙ্গে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন বিজয়। এর আগে অর্ধশতক পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন খুলনার অধিনায়ক। অন্যপ্রান্তে ২৫ রানের ক্যামিও খেলেন হোপ।

এর আগে এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক বিজয়। প্রথম সাফল্য দ্রুতই পায় তার দল। ওশান থমাসের বলে পরাস্ত হয়ে মাত্র ১১ রানে আউট হন ইব্রাহিম জাদরান। তিনে নেমে ১৭ রান করে রান আউট হন সৌম্য সরকার।

তৃতীয় উইকেটে ৫৭ রান যোগ করেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ব্যক্তিগত ৪০ রানে তামিম আউট হন। এর আগে ৩৫ রানে থাকা অবস্থায় বিপিএল ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এ ওপেনার।

পরের গল্পটা মুশফিকময়। উইকেটের চারদিকে বাহারি সব শট খেলা এ উইকেটকিপার ব্যাটার চলতি আসরে নিজের প্রথম অর্ধশতক পূরণ করেন। তাকে এ পথে সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনে গড়েন ৫৪ রানের জুটি, ২৭ রানে আউট হন রিয়াদ।

শেষ পর্যন্ত ৩৯ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন মুশফিক। খুলনার হয়ে থমাস, নাসুম আহমেদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন