Logo
Logo
×

খেলা

প্যালেসকে উড়িয়ে আর্সেনালের বড় জয়

প্যালেসকে উড়িয়ে আর্সেনালের বড় জয়

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম

প্যালেসকে উড়িয়ে আর্সেনালের বড় জয়

প্যালেসকে উড়িয়ে আর্সেনালের বড় জয়

নতুন বছরের শুরুটা ভালো করতে পারেনি আর্সেনাল। প্রথম ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছিল গানাররা। তবে পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বড় জয় পেয়েছে ক্লাবটি। শনিবার (২০ জানুয়ারি) ক্রিস্টাল প্যালেসকে ঘরের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল।

নিজেদের মাঠে প্রথম গোলের জন্য আর্সেনালকে লম্বা সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১১তম মিনিটে ডেকলান রাইসের ক্রসে বক্সে বল পেয়ে দারুণ হেডে দলকে এগিয়ে নেন গ্যাব্রিয়েল। পরের গোলে অবদান রাখেন তিনি। বুকায়ো সাকার ক্রসে হেড করেন গ্যাব্রিয়েল। যা প্যালেসের গোলরক্ষকের গায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়।

আর্সেনাল নিজেদের তৃতীয় গোলের দেখা পায় ৫৯তম মিনিটে। গ্যাব্রিয়েল জেসুসের পাস বক্সে পেয়ে ডান পয়ের শটে গোল করেন বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড। শেষদিকে আরো দুই গোলের দেখা পায় স্বাগতিকরা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন মার্তিনেল্লি।

পরের মিনিটে আবারও গোলের দেখা পান মার্তিনেল্লি। জর্জিনহোর পাস ধরে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই জয়ে ২১ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে আর্সেনাল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন