Logo
Logo
×

খেলা

সাকিবকে নিয়ে নতুন তথ্য জানালেন সোহান

সাকিবকে নিয়ে নতুন তথ্য জানালেন সোহান

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৫:৫৮ এএম

সাকিবকে নিয়ে নতুন তথ্য জানালেন সোহান

সাকিবকে নিয়ে নতুন তথ্য জানালেন সোহান

নুরুল হাসান সোহানকে বলা হয় রংপুর রাইডার্সের ঘরের ছেলে। গত আসরেও দলটির হয়ে বিপিএল খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবারও একই দলের হয়ে মাঠ মাতাবেন তিনি। বিপিএলে ভালো পারফর্ম করার লক্ষ্যে নিয়মিত অনুশীলন করছেন সোহান। আজও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করেছেন তিনি।

এবারের আসরে রংপুরকে নেতৃত্ব দিতে পারেন সাকিব আল হাসান। দলীয় অনুশীলন শেষে সাকিবের অধিনায়কত্বে খেলা প্রসঙ্গে সোহান জানান, ‘আমার তো সাকিব ভাইয়ের অধীনেই খেলতে মজা লাগে। আমি উপভোগ করি সাকিব ভাইয়ের অধীনে খেলতে।’

এরপর তিনি বলেন, ‘তিনি (সাকিব) নিয়মিত অনুশীলন করছেন। হয় এখানে, নয়তো মিরপুরে। তিনি খুব ভালো জানেন তার কোনটা ভালো দরকার। এখন দেখা যাক। যেহেতু এখনও ম্যানেজমেন্ট কোনো সিদ্ধান্ত নেয়নি। খেলোয়াড় হিসেবে দলের জন্য যেটুকু করা দরকার আমি ওটুকুই করার চেষ্টা করবো।’

সোহান আরো বলেন, ‘এটা নিয়ে আসলে আমার মনে হয় উনিই বলবে। আমার কাছে মনে হয় দেখেন রংপুর ম্যানেজমেন্ট যখন একটা দল করে। পারিবারিক জেলটা অনেক বেশি, খেলোয়াড়দের মধ্যে যে সম্পর্ক এটা খুব বেশি ম্যাটার করে।’

এই উইকেটরক্ষক ব্যাটার যোগ করেন, ‘আমার কাছে মনে হয় সাকিব ভাই যে দলে থাকবে, তারা আরও বেশি উজ্জ্বীবিত হবে। কারণ তার ব্যাটিং, বোলিং এবং মাঠে উপস্থিত থাকাটাই একটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১ মার্চ। আসর শুরুর দ্বিতীয় দিনে (২০ জানুয়ারি) সাকিবের রংপুর নিজেদের প্রথম ম্যাচে তামিম ইকবালের দল বরিশালের মুখোমুখি হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন