Logo
Logo
×

খেলা

ম্যানসিটিতে যাবেন ‘নতুন মেসি’, শর্ত একটি

ম্যানসিটিতে যাবেন ‘নতুন মেসি’, শর্ত একটি

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩১ পিএম

ম্যানসিটিতে যাবেন ‘নতুন মেসি’, শর্ত একটি

ম্যানসিটিতে যাবেন ‘নতুন মেসি’, শর্ত একটি

কিছুদিন আগে অনূর্ধ্ব-১৭ কোপা আমেরিকায় দারুণ পারফরম্যান্সের মাধ্যমে সবার নজর কেড়ে নেন আর্জেন্টিনার তরুণ স্ট্রাইকার ক্লদিও এচেভেরি। ইউরোপীয় গণমাধ্যমের কল্যাণে ‘নতুন মেসি’ নামে খেতাব পেয়েছেন তিনি। উঠতি এই তারকাকে পেতে উদগ্রীব ইউরোপের বেশ কিছু ক্লাব।

এচেভেরি বার্সেলোনার ভক্ত। তিনি সেখানে যেতে চাইলেও ক্লাবটির আর্থিক অবস্থার কথা চিন্তা করে সেখানে তাকে পাঠাতে রাজি হয়নি রিভারপ্লেট। শেষ পর্যন্ত তরুণ আর্জেন্টাইনকে পাওয়ার দৌড়ে জেতে ম্যানচেস্টার সিটি। তবে ক্লাবটিতে যাওয়ার আগে একটি শর্ত জুড়ে দিয়েছেন এচেভেরি।

১৭ বছর বয়সী এই ফুটবলার ওই শর্ত পূরণ হলেই আনুষ্ঠানিকভাবে পেপ গার্দিওলার ক্লাবের চুক্তিতে স্বাক্ষর করবেন। এচেভেরির শর্তটি হচ্ছে- আলবিসেলেস্তে ক্লাব রিভারপ্লেটের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাকে লোনে দলটির হয়ে খেলার সুযোগ দিতে হবে।

এ বছরের শেষ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে এচেভেরির। এই তথ্য নিশ্চিত করে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে এচেভেরির প্রতিনিধি এনজো মন্তেপাওন এ বিষয়ে কথা বলেছেন।

তিনি বলেন, ‘ক্লদিও রিভারের হয়ে কোপা লিবার্তোদোরেসে খেলতে চায়। যদি সিটি বিষয়টি না মানে তাহলে এই চুক্তি হবে না। অন্য অনেক ক্লাবই তাকে কিনতে চায়। ও পুরো কোপা লিবার্তাদোরেস খেলতে যাচ্ছে। এই নিয়েই আমরা কথা বলেছি। বাস্তবতা হল ও স্পষ্টভাবে রিভারে থাকতে এবং খেলতে চায়।’

মন্তেপাওন আরো বলেন, ‘চুক্তিটি ৯৯ শতাংশ সম্পন্ন হয়েছে, কেবল ছোট কিছু বিষয় রয়েছে। এরই মধ্যে তার মেডিকেল পরীক্ষাও করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। যখন রিভার এটাকে অফিসিয়াল করবে, তখন তারা অর্থের বিষয়ে বলবে। আপাতত এটি গোপনীয়।’

মাত্র ১০ বছর বয়সে রিভারপ্লেটে যোগ দেওয়ার পর ২০২২ সালে রিজার্ভ দলের হয়ে অভিষেক ম্যাচ খেলেন এচেভেরি। ওই ম্যাচে গোল করে জায়গা করে নেন মূল দলে। এখন পর্যন্ত তাদের হয়ে ৫টি ম্যাচ খেলেছেন ১৭ বছর বয়সী এই তরুণ তারকা।

‘এল দিয়াবলিতো’ বা ক্ষুদে শয়তান নামে পরিচিত ছোটখাটো গড়নের এই খেলোয়াড়। খেলার ধরনে মেসির সঙ্গে অনেক মিল থাকায় এরইমাঝে তাকে ডাকা হচ্ছে নতুন মেসি হিসেবে। গত এপ্রিলে আর্জেন্টিনার হয়ে যুব কোপায় নেতৃত্ব দেন তিনি, যেখানে করেছেন ৫ গোল। অ্যাসিস্ট ছিল আরো ৩ গোলে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন