শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:২৯ পিএম
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
বছরের শেষ ম্যাচের শুরুটা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। প্রথম ৬ ওভারে তিন ব্যাটসমেনকে হারিয়ে শুরুতেই হোচট খেল টাইগাররা।
প্রথম ওভারে চার বলে ৪ রান করে সাজঘরে ফিরেন সৌম্য সরকার। এরপর ক্রিজে এসে বলে বলে জোড়ে ব্যাট হাকাতে থাকেন নাজমুল হোসেন শান্ত। ১৫ বলে তুলে নেন ১৭ রান। এরপর এডাম মিলনের বলে ক্যাপ তুলে দেন শান্ত।
এরপর দশ বলে ১০ রান করে আউট হোন রনি তালুকদার। ফলে বেশ চাপে পড়ে বাংলাদেশ। এখন মাঠে রয়েছেন তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন।
এদিকে আজকের ম্যাচেও খেলতে নামতে পারেননি লিটন দাস। ইনজুরির কারণে দলের বাইরে তিনি। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। একটি পরিবর্তন এসেছে দলে। তানজিম হাসান সাকিবের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম।
