যেমন হতে পারে কিউইদের বিপক্ষে টাইগারদের একাদশ
যেমন হতে পারে কিউইদের বিপক্ষে টাইগারদের একাদশ
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম
যেমন হতে পারে কিউইদের বিপক্ষে টাইগারদের একাদশ
নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট এবং ওয়ানডের পর এবার টি-২০ ফরম্যাটে জিততে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে কিউইদের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি খেলতে নামছে টাইগাররা।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।
সদ্যই ওয়ানডে ফরম্যাটে জয়ের সুখস্মৃতি নিয়ে নেপিয়ারে প্রথমবারের মত টি-২০ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
এতে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের দেখা পায় শান্ত-লিটনরা। বাংলাদেশের জয়ে ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ডের টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের সমাপ্তি ঘটে।
পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডের মাটিতে টানা ৯ টি-২০তে বাংলাদেশ হেরেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৭ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে নিউজিল্যান্ডের জয় ১৪টি এবং বাংলাদেশের জয় মাত্র ৩টিতে।
চলতি বছর এ পর্যন্ত তিনটি টি-২০ সিরিজ খেলে সবগুলোতেই জিতেছে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলে এ বছর সংক্ষিপ্ত ভার্সনের সিরিজে অপরাজিত থাকবে টাইগাররা। যা দেশের ক্রিকেট ইতিহাসে এক নজির হয়ে থাকবে।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব।
নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, রাচীন রবীন্দ্র, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।
