Logo
Logo
×

খেলা

কাল এশিয়া কাপে মাঠে নামছে বাংলাদেশ

কাল এশিয়া কাপে মাঠে নামছে বাংলাদেশ

Icon

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ এএম

কাল এশিয়া কাপে মাঠে নামছে বাংলাদেশ

কাল এশিয়া কাপে মাঠে নামছে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর শুরু হয়েছে আজ। শুক্রবার প্রথম দিনে হয়েছে দুটি ম্যাচ। দিনের শুরুর ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে ভারত এবং দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে পাকিস্তান। দুই দলই জয় পেয়েছে ৭ উইকেটে।

কাল এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ দল। দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। দুবাই আইসিসি একাডেমিতে ম্যাচটি বাংলাদেশ সময় বেলা সাড়ে এগারটায় শুরু হবে।

দুই দল এর আগে দুইবার মুখোমুখি হয়েছে। দুইবারই বাংলাদেশ জিতেছে হেসেখেলে। ২০১৯ সালে জিতেছিল ৬ উইকেটে, ২০২২ সালে যুবা টাইগাররা আরব আমিরাতকে হারিয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

এই ম্যাচেও তাই পরিষ্কার ফেবারিট বাংলাদেশ। ‘বি’গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ জাপান ও শ্রীলংকা। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন