Logo
Logo
×

খেলা

কোপা আমেরিকায় ‘মৃত্যুকূপে’ আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?

কোপা আমেরিকায় ‘মৃত্যুকূপে’ আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?

Icon

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম

কোপা আমেরিকায় ‘মৃত্যুকূপে’ আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?

কোপা আমেরিকায় ‘মৃত্যুকূপে’ আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?

আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৮ তম আসর। এর আগে আজ অনুষ্ঠিত হয়েছে আসন্ন এ আসরকে সামনে রেখে টুর্নামেন্টের ড্র। আর ড্র তে কঠিন প্রতিপক্ষই পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল মেসিদের লড়তে হবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে অনুষ্ঠিত হয়েছে লাতিন ফুটবলের ঐতিহ্যবাহী প্রতিযোগীতাটির ড্র। 

কোপা আমেরিকার আসন্ন এই আসরটি অনূষ্ঠিত হবে ১৬ দলের অংশগ্রহণে। মোট ৪টি গ্রুপে ৪টি কর দল নিয়ে হবে গ্রুপ পর্বে খেলা। আর এই পর্বে  ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু এবং চিলি এবং প্লে অফে বিজয়ী একটি দল। এই দলটি হতে পারে কানাডা কিংবা ত্রিনিদাদ এন্ড টোবাগো। ফলে মেসিদের এই গ্রুপটিই ইতিমধ্যেই ‘গ্রুপ অব ডেথ’ নামে আখ্যায়িত হয়েছে। 

এদিকে আসন্ন আসরে গ্রুপ ‘ডি’ তে আছে ব্রাজিল। সেলেসাওরা কিছুটা সহজ প্রতিপক্ষ পেলেও খুব একটা স্বস্তির কিছু নেই। কেননা এ গ্রুপে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে, প্লেঅফ বিজয়ী (২)। 

বাকি দুইটি গ্রুপের মধ্যে গ্রুপ ‘বি’ তে আছে  মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা এবং গ্রুপ ‘সি’ তে আছে  যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।

আগামী ২০ জুন আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে আসন্ন এই আসরের উদ্বোধনী ম্যাচ। আর ফাইনাল হবে ১৪ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে। টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা হবে ২০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। এরপর হবে নক আউট পর্বের খেলা, কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই এবং সেমিফাইনাল হবে ৯ ও ১০ জুলাই। 

একনজরে কোপা আমেরিকা -২০২৪ এর গ্রুপ
গ্রুপ এ- আর্জেন্টিনা, পেরু, চিলি, প্লেঅফ বিজয়ী (১)
গ্রুপ বি- মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা।
গ্রুপ সি- যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।
গ্রুপ ডি- ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, প্লেঅফ বিজয়ী (২)।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন