Logo
Logo
×

খেলা

তৃতীয় দিনেও ভেসে যেতে পারে ঢাকা টেস্ট

তৃতীয় দিনেও ভেসে যেতে পারে ঢাকা টেস্ট

Icon

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:২০ এএম

তৃতীয় দিনেও ভেসে যেতে পারে ঢাকা টেস্ট

তৃতীয় দিনেও ভেসে যেতে পারে ঢাকা টেস্ট

সিলেট টেস্টে জয়ের পর সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে মিরপুরে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। হোম অব ক্রিকেটে গতকাল প্রথম দিনেই দেখা মিলেছে ১৫ উইকেটের। তাই অনেকেই ধারণা করেছিলেন, হয়তো আজই শেষ হয়ে যাবে এই ম্যাচ। তবে তা হয়নি। বৃষ্টির কারণে আজ মাঠেই গড়ায়নি দ্বিতীয় দিনের খেলা। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনও ভেস্তে গেছে বৃষ্টিতে। অবশেষে পরিত্যক্তই ঘোষণা করা হয় দ্বিতীয় দিনের খেলা। এদিকে বৃষ্টিতে বাংলাদেশের তৃতীয় দিনের খেলাও যেতে পারে ভেস্তে।  

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর অন্ধ্র প্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়। বর্তমানে এটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ অনেক বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

এদিকে বৈরি আবহাওয়ায় বারবার বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ঢাকা টেস্ট। ফলে ক্ষতি পুষিয়ে নিতে চায় ম্যাচ রেফারি। যদি কাল মাঠে খেলা গড়ায়, নির্ধারিত সময় থেকে তৃতীয় দিনের খেলার সময় ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। 

প্রথম দিনেই অবশ্য ১৫ উইকেটের পতন দেখেছে ঢাকা টেস্ট। টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১৭২ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করে অবস্ট্রাক্টিং অব দ্য ফিল্ড এর জন্ম দিয়ে আউট হওয়া মুশফিকুর রহিম। কিউইদের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।

জবাবে ব্যাট করতে নেমে ৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ১২.৪ ওভারে ৫৫ রান জড়ো করা কিউইদের জন্য লিডের স্বপ্ন দেখা তাই একটু কঠিন। ওভারের ক্ষতি পুষিয়ে নিতে তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল ৯টা ১৫ মিনিটে।

প্রথম দিন শেষে স্কোর
বাংলাদেশ: ১৭২/ ১০ (৬৬.২ ওভার)
নিউজিল্যান্ড: ৫৫/৫ (১২.৪ ওভার)
প্রথম ইনিংসে কিউইরা পিছিয়ে ১১৭ রানে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন