Logo
Logo
×

রাজনীতি

রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

Icon

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:৩০ এএম

রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

রাজশাহী কারাগারে মনিরুল ইসলাম নামে এক বিএনপি নেতা মারা গেছেন। সোমবার সকালে তার মৃত্যু হয়। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক ছিলেন।

বিষয়টি নিয়ে ডেপুটি জেলার হানিফ আহমেদ বলেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে গত ৭ নভেম্বর থেকে কারাগারে ছিলেন মনিরুল ইসলাম। সোমবার সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করা হয়। সকাল ১০টা ২৫ মিনিটে তাকে রামেকে পাঠানো হয়, বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

তবে, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মদ জানিয়েছেন মনিরুলকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়াগুলো পুলিশ দেখছে।

রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন নিহত মনিরুলের মৃত্যুর যথাযথ তদন্ত দাবি করেছেন।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে। তবে তিনি শুনেছেন মনিরুল অসুস্থ ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন