Logo
Logo
×

রাজনীতি

বিএনপির মানববন্ধন আজ

বিএনপির মানববন্ধন আজ

Icon

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ পিএম

বিএনপির মানববন্ধন আজ

বিএনপির মানববন্ধন আজ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ রোববার (১০ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। 

এদিকে জামায়াতে ইসলামী ও যুগপৎ আন্দোলনে থাকা শরিক দল এবং সমমনা জোটগুলো একই কর্মসূচি পালন করবে। কর্মসূচিতে নিরাপত্তার বিষয় নিয়ে শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছিল দলটি। 

অপরদিকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব। সকাল ১১টায় কাওরান বাজার বিটিএমসি ভবন সামনে (পেট্রো বাংলা ভবনের উল্টো দিকে) মানববন্ধন করবে গণতন্ত্র মঞ্চ। 

একই সময়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে ১২ দলীয় জোট, পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় প্রেসক্লাবের সামনে এলডিপি, হাইকোর্ট কদম ফোয়ারার উল্টো দিকে গণফোরাম ও পিপল্‌স পার্টি, বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গণঅধিকার পরিষদ (নুর), জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকে গণতান্ত্রিক বাম ঐক্য, পুরানাপল্টন দলীয় অফিসের সামনে গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্রঅধিকার সংরক্ষণ পরিষদ, বেলা ১২টায় তোপখানা রোড মেহেরবা প্লাজার সামনে লেবার পার্টি, বেলা ৩টায় বিজয় চত্বর বিজয়নগর ৭১ হোটেলের সামনে এবি পার্টি মানববন্ধন করবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন