Logo
Logo
×

রাজনীতি

বগুড়ায় তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

বগুড়ায় তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী ঘোষণা

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন বগুড়া-৬ (সদর)-এর উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে রেজাউল করিম বাদশার নাম ঘোষণা করা হয়েছে।  তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি।

আজ বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।  বগুড়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এই তথ্য জানিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বগুড়া-৬ (সদর) আসনের এমপি (সংসদ সদস্য) প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে গুলশানে বিএনপির দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন