Logo
Logo
×

রাজনীতি

পাঁচ মামলায় আইভীর জামিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

পাঁচ মামলায় আইভীর জামিন

হাইকোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন।  আজ বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এই আদেশ দেন। আইভীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার তিন মামলা ও ফতুল্লা থানার দুই মামলায় হাইকোর্ট ছয় মাসের জামিন দিয়েছেন। এর মধ্যে চারটি হত্যা ও একটি পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগ।

গত ৯ মে সেলিনা হায়াৎ আইভীকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পোশাককর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শেষে তাঁকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে তাঁর বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন দেওয়া হলেও পরে জামিন স্থগিত করা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন